Thursday, December 29, 2016

মাটি থেকে ৩০০০ কিলোমিটার নিচে গলিত লোহার নদী!




প্রথমবারের মতো গলিত লোহার প্রবাহসহ চৌম্বক ক্ষেত্রের সন্ধান পাওয়া গেল উত্তর আমেরিকা রাশিয়ার ভূপৃষ্ঠ থেকে তিন হাজার কিলোমিটার গভীরে মাটির গভীরে গনগন করে জ্বলছে গলিত লোহার আধার
সাইবেরিয়া অঞ্চল থেকে বেড়ে এই প্রবাহের এলাকা চলেছে ইউরোপের দিকে। এর গতি অন্য যেকোনো তরলের গতির চেয়ে বেশি। আর এই লৌহপ্রবাহের বিস্তৃতি প্রায় ৪২০ কিলোমিটার এবং প্রতি বছরই এর আয়তন গভীরতা বাড়ছে।
যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিল লিভারমোর মাটির নিচে লোহার এই ধারাকে অসাধারণ আবিষ্কার বলে মন্তব্য করেছেন আবিষ্কারক দলের এই নেতা বলেন, ‘আমরা জানতে পেরেছিলাম যে, এই তরল প্রবহমান। তবে এই ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ না করা পর্যন্ত বিষয়টি বিশ্বাসযোগ্য ছিল না।
বিষয়ে দলটির আরেক সদস্য টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্কের অধ্যাপক ক্রিস ফিনলে বলেন, ‘আমরা পৃথিবীর গভীরে কী আছে তার চেয়ে সূর্যের গভীরে কী আছে সে সম্পর্কে বেশি জানি। তবে এই আবিষ্কার পৃথিবীর গভীরের বিষয় সম্পর্কে জানতে আরও সাহায্য করবে।
প্রথমবারের মতো গলিত লোহার প্রবাহসহ চৌম্বক ক্ষেত্রের সন্ধান পাওয়া গেল উত্তর আমেরিকা ও রাশিয়ার ভূপৃষ্ঠ থেকে তিন হাজার কিলোমিটার গভীরে। মাটির গভীরে গনগন করে জ্বলছে গলিত লোহার আধার!
সাইবেরিয়া অঞ্চল থেকে বেড়ে এই প্রবাহের এলাকা চলেছে ইউরোপের দিকে। এর গতি অন্য যেকোনো তরলের গতির চেয়ে বেশি। আর এই লৌহপ্রবাহের বিস্তৃতি প্রায় ৪২০ কিলোমিটার এবং প্রতি বছরই এর আয়তন ও গভীরতা বাড়ছে।
যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিল লিভারমোর মাটির নিচে লোহার এই ধারাকে অসাধারণ আবিষ্কার বলে মন্তব্য করেছেন । আবিষ্কারক দলের এই নেতা বলেন, ‘আমরা জানতে পেরেছিলাম যে, এই তরল প্রবহমান। তবে এই ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ না করা পর্যন্ত বিষয়টি বিশ্বাসযোগ্য ছিল না। ’
এ বিষয়ে দলটির আরেক সদস্য টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্কের অধ্যাপক ক্রিস ফিনলে বলেন, ‘আমরা পৃথিবীর গভীরে কী আছে তার চেয়ে সূর্যের গভীরে কী আছে সে সম্পর্কে বেশি জানি। তবে এই আবিষ্কার পৃথিবীর গভীরের বিষয় সম্পর্কে জানতে আরও সাহায্য করবে। ’
- See more at: http://www.bd-pratidin.com/mixter/2016/12/30/196274#sthash.jRzzwP0t.dpuf

বর্ষসেরা টি২০ একাদশে আল আমিন-মোস্তাফিজ



ভারতের জনপ্রিয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া ২০১৬ সালে টি২০ ক্রিকেটে খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা টি২০ দল ঘোষণা করেছে। দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই পেসার। 
  
তারা হলেন মোস্তাফিজুর রহমান এবং আল আমিন হোসেন। এছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 
  
টি২০ দলের নেতৃত্বে রয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।  
  
চলতি বছর ৮ টি২০তে ১৬ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। অন্যদিকে ১৪ ম্যাচে আল আমিন নিয়েছেন ২২ উইকেট। দ্বাদশ ক্রিকেটার সাকিব ১৬ টি২০তে ২৬০ রান ও ৭.৪০ ইকোনমিতে ২০ উইকেট নিয়েছেন। 
  
একাদশে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশের ক্রিকেটাররা জায়গা পেয়েছেন। তবে জায়গা হয়নি অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও পাকিস্তানের কোনো ক্রিকেটারের।   
  
বর্ষসেরা টি২০ একাদশ (ব্যাটিং অর্ডার অনুসারে): মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), স্যামুয়েল বাদ্রি (ওয়েস্ট ইন্ডিজ), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), জাসপ্রিত বুমরাহ (ভারত) ও আল-আমিন হোসেন (বাংলাদেশ)। 
  
দ্বাদশ ক্রিকেটার: সাকিব আল হাসান (বাংলাদেশ)।
http://www.jugantor.com/online/sports/2016/12/29/35239/বর্ষসের

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি



মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সেনাবাহিনীর সামরিক আগ্রাসনের কারণে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও ২২ জন বিশিষ্ট ব্যক্তি। এ জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি বরাবর একটি চিঠি লিখেছেন তাঁরা। তাঁরা বর্তমান পরিস্থিতি বিষয়ে প্রকৃত সত্য উদ্‌ঘাটনের উদ্দেশ্যে একটি নিরপেক্ষ, আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন। আজ বৃহস্পতিবার চিঠিটি লেখা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আপনারা অবগত আছেন যে জাতিগত নিধন ও মানবতার বিরুদ্ধে অপরাধতুল্য একটি মানবীয় বিপর্যয় মিয়ানমারে বিস্তৃতি লাভ করছে। গত দুই মাসে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রাখাইন রাজ্যে যে সামরিক আগ্রাসন চালানো হচ্ছে, তাতে শত শত রোহিঙ্গা নাগরিক হত্যার শিকার হচ্ছে। ৩০ হাজারের বেশি মানুষ এর ফলে বাস্তুচ্যুত হয়েছে। বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে, নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন, বেসামরিক মানুষদের নির্বিচারে আটক করা হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে। আরও ভয়ের ব্যাপার, মানবিক সাহায্য সংস্থাগুলোকে সেখানে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। যার ফলে আগে থেকেই চরম দরিদ্র এই এলাকাটিতে মানবীয় সংকট ভয়াবহ হয়ে উঠেছে। হাজার হাজার মানুষ নিকটবর্তী বাংলাদেশে পালিয়ে যাচ্ছে, যেখান থেকে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। কোনো কোনো আন্তর্জাতিক বিশেষজ্ঞ ঘটনাটিকে গণহত্যা বলে উদ্বেগ প্রকাশ করেছেন। নিকট অতীতে রুয়ান্ডা, দারফুর, বসনিয়া ও কসোভোয় সংগঠিত গণহত্যাগুলোর সব বৈশিষ্ট্য এখানে দৃশ্যমান।
ইউনূস সেন্টার থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ রিফিউজি হাইকমিশনের বাংলাদেশ কার্যালয় প্রধান জন ম্যাককিসিক মিয়ানমার সরকারকে জাতিগত নিধন পরিচালনার অভিযোগে অভিযুক্ত করেছেন। মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি রাখাইন রাজ্যে প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপকে “অগ্রহণযোগ্য” বলে অভিযোগ করেছেন।’
বিবৃতিতে বলা হয়, এ বছরের ৯ অক্টোবরে মিয়ানমার বর্ডার পুলিশের ওপর আক্রমণের একটি ঘটনায় বর্ডার পুলিশের নয়জন সদস্য নিহত হন। এ আক্রমণ কারা, কীভাবে ও কেন করল, সে সত্য এখনো উদ্‌ঘাটিত হয়নি। তবে মিয়ানমার সামরিক বাহিনী রোহিঙ্গাদের একটি পক্ষকে দায়ী করছে। এ অভিযোগ যদি সত্য হয়েও থাকে, এতে সামরিক বাহিনীর প্রতিক্রিয়া একেবারেই গ্রহণযোগ্য নয়। এ জন্য সন্দেহভাজনদের আটক, জিজ্ঞাসাবাদ ও বিচারের মুখোমুখি করা এক বিষয়, আর হাজার হাজার নিরীহ বেসামরিক নাগরিকের ওপর হেলিকপ্টার গানশিপ দিয়ে গুলিবর্ষণ করা, নারীদের ধর্ষণ করা এবং শিশুদের আগুনে নিক্ষেপ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
বিবৃতিতে বলা হয়, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে প্রদত্ত সাক্ষাৎকারে একজন রোহিঙ্গা বলেন, পলায়নরত মানুষদের ওপর তারা গুলিবর্ষণ করে। তারা গ্রামটি ঘিরে ফেলে এবং ঘরে ঘরে তল্লাশি চালাতে শুরু করে। তারা গালিগালাজ করছিল এবং নারীদের ধর্ষণের হুমকি দিচ্ছিল। আরেকজন প্রত্যক্ষদর্শী নারী জানান, কীভাবে তাঁর দুই ছেলেকে কোনো কারণ ছাড়াই আটক করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, নোবেলজয়ী অং সান সু চির কাছে বারবার আবেদনের পরও তিনি রোহিঙ্গাদের পূর্ণ ও সমনাগরিক অধিকার নিশ্চিত করতে কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা হতাশ হয়েছি। সু চি মিয়ানমারের নেত্রী এবং দেশটিকে সাহস, মানবিকতা ও সমবেদনার সঙ্গে পরিচালনা করার দায়িত্ব তাঁরই।
বিবৃতিতে বলা হয়, মিয়ানমার সরকারকে মানবিক সহায়তার ওপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নিতে উদ্বুদ্ধ করার জন্য সম্ভাব্য সব উদ্যোগ নিতে জাতিসংঘের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, যাতে মানুষ জরুরি সহায়তা পেতে পারে। সাংবাদিক ও মানবাধিকার পর্যবেক্ষকদেরও সেখানে প্রবেশের অনুমতি দেওয়া উচিত এবং বর্তমান পরিস্থিতি বিষয়ে প্রকৃত সত্য উদ্‌ঘাটনের উদ্দেশ্যে একটি নিরপেক্ষ, আন্তর্জাতিক তদন্ত পরিচালিত হওয়া প্রয়োজন। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি এজেন্ডা হিসেবে সংকটটিকে উপস্থাপনের জন্য আমরা নিরাপত্তা পরিষদকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এবং জাতিসংঘ মহাসচিবকে জরুরি ভিত্তিতে সামনের সপ্তাহগুলোতে মিয়ানমার পরিদর্শন করতে অনুরোধ করছি। বর্তমান মহাসচিবের পক্ষে এটা সম্ভব হলে আমরা তাঁকেই সেখানে যেতে অনুরোধ করব; অন্যথায় নতুন মহাসচিবকে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরই এ বিষয়টিকে তাঁর কর্মতালিকায় অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে অনুরোধ জানাব।

বায়তুল মুকাররম মসজিদের ৫৪ বছর পূর্ণ আজ


জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের নামাজ শুরু হওয়ার ৫৪তম বৎসর পূর্ণ হলো আজ ১৯৬২ সালের ২৬ ডিসেম্বর শুক্রবার পবিত্র জুমআর নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হয় পবিত্র কাবা শরীফের আকৃতিতে তৈরি দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ কাজ শেষ করতে প্রায় বছর সময় লাগে
১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি আব্দুল লতিফ ইবরাহিম বাওয়ানি প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতাসম্পন্ন একটি গ্র্যান্ড মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন। ওই বছরইবায়তুল মোকাররম মসজিদ সোসাইটিনামে কমিটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। আবদুল লতিফ ইবরাহিম বাওয়ানি তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের চূড়ান্ত পদক্ষেপ গৃহীত হয়।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

Wednesday, December 28, 2016

কিউইদের জয় উপহার দিল বাংলাদেশ


নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টিকে থাকতে জয়ের কোনো বিকল্প ছিল বাংলাদেশের এমন বাঁচা মরার ম্যাচে বাগে পেয়েও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় এক প্রকার স্বাগতিকদের জয় উপহার দিল বাংলাদেশ! তা না হলে ১০৫ রান থেকে ১৪১ রানে কেন ৬টি উইকেট বিলিয়ে দেবেন মাহমুদুল্লাহ-সাকিব-মোসাদ্দেকরা শেষ দিকে মাশরাফি (১৭) নুরুল ইসলাম সোহানের (২৪) ব্যাটে ১৮৪ রানে থামে বাংলাদেশের ইনিংস হার ৬৮ রানের এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে ভরে নিল স্বাগতিকরা
এদিন কিউদের দেওয়া ২৫২ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৩০ রানের ওপেননিং জুটি গড়েন দুই তামিম ইকবাল ইমরুল কায়েস। তবে তামিম ফিরে গেলেও ইমরুল কায়েস সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয়ই দেখছিল বাংলাদেশ। কিন্তু এই দুইজন মিলে ৬৫ রানের তোলার ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান সাব্বির (৩৮) এরপরই ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। যা ঠেকাতে পারেনি কোনো ব্যাটসম্যানই।
সাব্বিরের বিদায়ের পর গত ম্যাচের মতো মাহমুদউল্লাহ খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি। ব্যক্তিগত রান করে ফার্গুসনের বলে বোল্ড হয়ে ফিরে যান দলের অন্যতম তারকা এই ব্যাটসম্যান। স্থির হতে পারেননি গত ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান সাকিব। রান করে ফিরে যান গত ম্যাচের আরেক হাফ-সেঞ্চুরিয়ান মোসাদ্দেক হোসেনও। এখানেই থেকে থাকেনি, একটু পরেই ফিরে যান দারুণ খেলতে থাকা ইমরুলও (৫৯) এরপর একে একে ফিরে যান অভিষিক্ত অলরাউন্ডার তানভীর হায়দার, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ সোহান।
এর আগে, নেইল ব্রুমের অপরাজিত ১০৯ রানের ওপর ভর করে ২৫১ রান করে নিউজিল্যান্ড। এছাড়া গত ম্যাচের সেঞ্চুরিয়ান ল্যাথাম ২২ লুক রঞ্চি ৩৫ রান করেন। বাংলাদেশের হয়ে মাশরাফি ৪৯ রানে উইকেট পেয়েছেন। এছাড়া দুটি করে উইকেট দখলে নেন তাসকিন সাকিব।



বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৬/মাহবুব

Sponsor