Tuesday, January 10, 2017

বিপজ্জনক হানিফ ফ্লাইওভার

মেয়র হানিফ ফ্লাইওভারটি বিপজ্জনক হয়ে উঠেছে। প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে এটি এখন মরণ ফাঁদে হিসেবে পরিগণিত হচ্ছে। প্রায় প্রতিদিনই ফ্লাইওভারটিতে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে এবং মানুষ হতাহত হচ্ছে। গত দুই বছরে এর বিভিন্ন পয়েন্টে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন মারা গেছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। গত শুক্রবারও দুটি দুর্ঘটনা ঘটেছে। সকালে ফ্লাইওভারের সায়েদাবাদ প্রান্তে বাস থেকে নেমে অন্য পাশে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় এক তরুণী। তাকে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে চলে যায়। আর নিমতলী পয়েন্টে একটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে দেয় একটি প্রাইভেট কারকে। এতে কয়েকজন আহত হয়। ফ্লাইওভারে এসব দুর্ঘটনার অন্যতম কারণ এর উপর অবৈধভাবে বাস স্টপেজ তৈরি করা। পত্র-পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, নিমতলী থেকে যাত্রাবাড়ির কতুবখালি পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির দুই পাশে অবৈধভাবে ১০-১২টি বাস স্টপেজ রয়েছে। এসব বাস স্টপেজে যাত্রীরা বাস থেকে নামার সময় এবং রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হচ্ছে। ফ্লাইওভারে এ ধরনের অনাচার এবং দুর্ঘটনা ঘটে চললেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি দৃষ্টিতে আনলে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ তাদের কাজ নয় বলে এড়িয়ে যান।
রাজধানী থেকে নির্বিঘেœ প্রবেশ ও নির্গমন মসৃণ করার জন্য হানিফ ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। স্বল্প সময়ে পার হয়ে যাওয়ার জন্য এর গুরুত্ব অপরিসীম। দুঃখের বিষয়, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এটি নির্মাণ করা হয়েছে, তা এখন পদে পদে ব্যাহত হচ্ছে। এটি একটি বিশেষায়িত ব্যবস্থা হলেও সাধারণ সড়কের মতো যেমন খুশি তেমনভাবে ব্যবহার করা হচ্ছে। এর উপর কোনো ধরনের যানবাহন থামার সুযোগ নেই। থামলেই অবধারিতভাবে দুর্ঘটনা ঘটবে। দেখা যাচ্ছে, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বাস চালকরা উপর্যুপরি দুর্ঘটনা ঘটিয়ে চলেছে। মানুষও হতাহত হচ্ছে। এ নিয়ে বহু লেখালেখি করা হলেও সিটি করপোরেশনের কোনো টনক নড়েনি। সংশ্লিষ্টরা চরম উদাসীনতা দেখিয়ে চলেছে এবং ফ্লাইওভারটিকে বিপজ্জনক করে তুলছে। ফ্লাইওভারটি করা হয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায়। এক্ষেত্রে প্রকল্পের নকশায় কোনো ধরনের পরিবর্তন ও পরিমার্জন করতে চাইলে তা পার্টনারশিপের অনুমতিতে করতে হবে। এতে অপরিকল্পিতভাবে নকশা পরিবর্তন ও স্থাপনা তৈরি করা যাবে না। এটা সুস্পষ্টভাবে এগ্রিমেন্টে উল্লেখ রয়েছে। এর জন্য সিটি করপোরেশনের দায়িত্ব বেশি। অথচ দেখা যাচ্ছে, ফ্লাইওভারের উপরে ১০-১২টি স্থানে বাস-বে বা স্টপেজ তৈরি করা হয়েছে। এছাড়া ফাত্রীদের ফ্লাইওভারে উঠা-নামার জন্য অন্তত ৫টি স্থানে সিঁড়ি তৈরি করা হয়েছে। ফ্লাইওভারের র‌্যাম্পগুলোর সংযোগস্থলে স্থাপিত এসব সিঁড়ি দিয়ে যাত্রীরা ঝুঁকি নিয়েই উঠা-নামা করছে। এছাড়া ফ্লাইওভারের প্রবেশমুখেও বাস থামিয়ে যানজট সৃষ্টির মাধ্যমে প্রবেশ পথে ব্যাঘাত ঘটানো হচ্ছে। শুধু তাই নয়, আগে লোকাল ও ফিটনেসবিহীন বাস ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করলেও ফ্লাইওভারে বাস স্টপেজ সৃষ্টি করায় এগুলো এখন উপর দিয়ে চলাচল করছে। অর্থাৎ যে লক্ষ্যে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে, তা পুরোপুরি ব্যাহত করা হচ্ছে। নিচের সড়কের সমস্যা উপরে ফ্লাইওভারে নিয়ে যাওয়া হয়েছে। নিচের সড়কের নিত্যকার দৃশ্য এখন ফ্লাইওভারে দেখা যাচ্ছে। বাস থামছে, যাত্রীরা উঠা-নামা করছে, দৌড়ে রাস্তা পার হচ্ছে এবং দুর্ঘটনায় পতিত হচ্ছে। তাহলে এই ফ্লাইওভার নির্মাণ করে কী লাভ হলো? ফ্লাইওভারে যদি বাস স্টপেজ রাখার প্রয়োজনীয়তা থাকত, তাহলে তা নকশায় থাকা উচিত ছিল। ২০০৬ সালে যখন এর নকশা তৈরি করা হয়েছিল, তখন বাস-বে রাখার কথা বলা হয়েছিল। তখন তা করা হয়নি। করা হলে হয়তো, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটত না। তা না করার ফলে এখন যা হচ্ছে তা হলো, নকশাবহির্ভূতভাবে বাস স্টপেজ সৃষ্টি করা হয়েছে। এতে দুর্ঘটনা যে ঘটবে, তা অবধারিত এবং ঘটছেও। ফ্লাইওভারে এমন অনিয়ম আর কোথাও আছে কিনা, আমাদের জানা নেই। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, এই অনিয়ম দেখেও না দেখার ভান করছে সিটি করপোরেশন। এর ফলে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে এবং আহত-নিহত হচ্ছে, এ নিয়ে কোনো ধরনের অনুশোচনা প্রতিষ্ঠানটির মধ্যে দেখা যাচ্ছে না। দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান এমন অনুভূতিহীন কী করে হতে পারে, তা আমাদের বোধে আসছে না।
বিশ্বের সর্বত্রই ফ্লাইওভার মানেই হচ্ছে, দ্রুতগতিতে পথ অতিক্রম করা। এখানে থামাথামির কোনো সুযোগ নেই। সাধারণত ফ্লাইওভার একমুখী ও মসৃণ হওয়ায় যানবাহনও দ্রুতগতিতে পার হয়। এর সামনে কোনো বাধা পড়লে মারাত্মক দুর্ঘটনা ঘটা অবধারিত। রানিং ফ্লাইওভারে কোনো ধরনের স্টপেজ করা ঝুঁকিপূর্ণ। দুই লেনের ফ্লাইওভারে এই স্টপেজ করা আরও বেশি ঝুঁকিপূর্ণ। যখনই একটি গাড়ি থেমে থাকবে, তখন দ্রুত গতির গাড়ির জন্য তা বাধা সৃষ্টি করবেই। দুর্ঘটনাও ঘটবে। সবচেয়ে বড় কথা, ফ্লাইওভারে বাস স্টপেজ করা মূল নকশায় তো নে-ই, তা করারও কোনো সুযোগ নেই। যা করা হয়েছে পুরোটাই নকশাবহির্ভূত এবং অবৈধ। আমরা মনে করি, অবিলম্বে এসব বাস স্টপেজ বন্ধে ফ্লাইওভার কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বাস স্টপেজ এবং এতে উঠার জন্য যেসব সিঁড়ি করা হয়েছে, তা অপসারণ করতে হবে। ফ্লাইওভারের নকশার সাথে সঙ্গতিহীন বাস স্টপেজের সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের অনিয়মের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটবে ও প্রণহানি হবে, তা কোনোভাবেই বরাদশতযোগ্য নয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, হানিফ ফ্লাইওভারের সাথে যারাই সম্পর্কিত তাদের এ ব্যাপারে সিরিয়াস হতে হবে। এটিকে কোনোভাবেই মরণফাঁদে পরিণত করা যাবে না। - See more at: https://www.dailyinqilab.com/article/57393/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%95-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AB-%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%93%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0#sthash.VbYydNxT.dpuf

মেয়র হানিফ ফ্লাইওভারটি বিপজ্জনক হয়ে উঠেছে প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে এটি এখন মরণ ফাঁদে হিসেবে পরিগণিত হচ্ছে প্রায় প্রতিদিনই ফ্লাইওভারটিতে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে এবং মানুষ হতাহত হচ্ছে গত দুই বছরে এর বিভিন্ন পয়েন্টে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে এতে অন্তত ১০ জন মারা গেছে

Monday, January 9, 2017

যোগ্যতা সত্ত্বেও চাকরি না পাওয়ার চারটি গোপন কথা ও সুরাহা

বারবার চাকরির আবেদন করে আপনি ক্লান্ত? কিছুতেই পছন্দ মতো চাকরি আপনার হাতের মুঠোয় আসছে না? উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেও ইন্টারভিউ কল পাচ্ছেন না আপনি? যদি বা ইন্টারভিউ দিচ্ছেন তারপরে আর এগোচ্ছে না আপনার চাকরির চাকা? কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না?

অধিকাংশ মহিলাই কী সমকামী?

প্রায় সব মহিলাই সমকামী কিংবা উভকামী। কোনও মহিলাই ‘স্ট্রেট’ নয়। গবেষণায় উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। ড. জেরাল্ফ রাইজার নামে এক মনোবিদের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তাঁর দাবি বেশির ভাগ সমকামীই মহিলা। সমকামীদের মধ্যে পুরুষের সংখ্যা তুলনামূলকভাবে কম।

বাংলাদেশ বিশ্বের ১১০তম সুখী দেশ





বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে ডেনমার্ক, আর সবচেয়ে অসুখী দেশ বুরুন্ডি। এই তালিকায় ১১০ নাম্বারে রয়েছে বাংলাদেশ। ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, মিয়ানমার, মিশর, এসব দেশ রয়েছে বাংলাদেশের পরে।
জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্কের (এসডিএসএন) আওতায় চালানো এক জরিপে উঠে এসেছে এ তথ্য।

হ্যাকারদের রুখে দিন ৪টি উপায়ে





মাল্টি মিলিয়ন ডলারের অপরাধ জগত সাইবারক্রাইম। এসব অপরাধের শিকার করপোরেট থেকে শুরু করে ব্যক্তি পর্যন্ত। হ্যাকিংয়ের শিকার হয়ে বহু মানুষ নানাভাবে বিপদগ্রস্ত। এ থেকে বাঁচতে পরামর্শ নিয়ে এগিয়ে আসেন বিশেষজ্ঞরা। ডুয়ো সিকিউরিটি নামের এক গবেষণাগারের বিশেষজ্ঞ কাইলি লেডি।

বিশ্বের সবচেয়ে দামি মোবাইল ফোন!







বিশ্ব বাজারে অজস্র মোবাইল ফোন রয়েছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি কোনটা? মানে যে ফোনটার দাম কত হতে পারে সেই কল্পনাটাই কেউ করে উঠতে পারে না। সেই ফোনটারই খোঁজ দেব আপনাদের- “ফ্যালকন সুপার নোভা পিঙ্ক ডায়মন্ড আইফোন৬”, হ্যাঁ এটাই হল আজ অবধি এই গ্রহের সবচেয়ে দামি মোবাইল ফোন।

আসছে উচ্চগতির ব্লুটুথ ৫.০





ওয়াইফাইভিত্তিক শেয়ারিং অ্যাপগুলোর দৌলতে ব্লুটুথের দিন অনেকেই শেষ বলে ধরে নিয়েছেন। তাদের জন্য নতুন খবর হলো ওয়াইফাই শেয়ারিংকে টেক্কা দিতে আসতে যাচ্ছে হাইস্পীড ব্লুটুথ টেকনলজি। ভার্সন ৫.০। ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের (এসআইজি) পক্ষ থেকে ব্লুটুথের এই নতুন সংস্করণ বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই নতুন প্রযুক্তি ডেক্সটপ, ল্যাপটপ, হেডফোন এমনকী মোবাইল ফোনের শেয়ারিংয়ের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আনবে। শুধু এটুকুই নয়, ডাটা স্থানান্তরের গতির সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে ব্লুটুথ রেঞ্জ। আগের ভার্সনগুলোর তুলনায় ব্লুটুথ ৫.০ এর ডাটা স্থানান্তরের গতি ৮০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। রিচার্জেবল ডিভাইসের ক্ষেত্রে এই নতুন সংস্করণ অনেক কম ব্যাটারি খরচ করে। চলতি বছরের শেষদিকে অথবা আগামী বছরের প্রথমদিকে এই প্রযুক্তি বাজারে আসতে পারে।
-জি নিউজ

ফেসবুকে পোস্ট করুন ৪৪ ভাষায়





ফেসবুক এমন একটি জায়গা যেখানে দেশ-কাল-ভাষা-সীমানা ছাড়িয়ে যে কেউ আপনার বন্ধু হতে পারেন। তবে অনেক সময়েই আপনি যা পোস্ট করেন বা লাতিন আমেরিকায় থাকা আপনার কোনও বন্ধু যা পোস্ট করেন, তা একে অপরে কিছুই বুঝতে পারেন না। এবার সেই সমস্যার সমাধান নিয়ে এল ফেসবুক।

এলসিডি নাকি এলইডি টিভি, কোনটা কেনা উচিত




ঢাকা: এখন তো খেলার ভরা মরসুম। আর্থিক বছরের শুরু হওয়ায় বেশ কিছু অফিসের কর্মচারীদের ইনক্রিমেন্ট, ইনসেনটিভও এসেছে। এমনও একটা সময় টিভি কেনার কথা যারা ভাবছেন, কিংবা যারা কিনে ফেলেছেন তাদের একটা প্রশ্ন থাকে। সেটা হল এলসিডি নাকি এলইডি কোন ধরনের টিভি বেশি উপযোগী।
 প্রশ্নটার উত্তরটা এভাবে দেওয়া যাক–

ফোন মেমোরির স্পেস বাড়ানোর উপায়


ঢাকা: কত দিন পরে বন্ধুদের সঙ্গে দেখা হল, মোবাইলে যেই সুন্দর মুহূর্তটা ধরে রাখতে যাবেন, অমনি স্ক্রিনে বড় বড় নোটিফিকেশন ফুটে উঠল ‘নো এনাফ মেমরি’। বোঝো ঠেলা! এখন কোন‌টা ছেড়ে কোন ছবিটা ডিলিট করবেন বলুন তো? আর কত বারই বা মেমোরি কার্ড বদলাবেন? জানেন কি, মেমোরি কার্ড না বদলেও কিছু টিপস‌ মেনে চললেই ফোন মেমোরির অনেকটা আগলে রাখা যায়। কী সেগুলো দেখে নিন:

আইফোন ৭ নিয়ে যত গুজব


ঢাকা: আইফোন ৭-এর উৎপাদন দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে অ্যাপল। এমন খবরই চাউর হয়েছে প্রযুক্তিবিশ্বে। এর কারণও রয়েছে। আইফোনের বিভিন্ন পণ্য সরবরাহকারী ফক্সকন ও পেগাট্রন জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করেছে। আগামী সেপ্টেম্বরে বাজারে ছাড়া হতে পারে আইফোন ৭।

Sunday, January 8, 2017

সানি জুবায়েরের ফাইটার রোবট



সানি জুবায়ের পড়ে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে এই বয়সেই নিজের মতো করে বানিয়েছে একটি রোবট এটি ফাইটার রোবট সানি নাম দিয়েছে এফআর ২১ নিরাপত্তার কাজে লাগবে এই রোবট এটি অগ্নিকাণ্ডে, উদ্ধারকাজে, বোমা শনাক্ত করার কাজে ব্যবহার করা যাবে আবার চাকা লাগানো রোবট যদি কোথাও যেতে না পারে বা ওপর থেকে পর্যবেক্ষণের প্রয়োজন দেখা দেয়, তবে সেখানে এই রোবটের অংশ হিসেবে রয়েছে ড্রোন বা চালকহীন বিমান ফাইটার রোবট বানিয়ে এরই মধ্যে বেশ কটি পুরস্কারও জিতেছে সানি

প্রশ্ন ফাঁসের ভালো দিকও আছে


দুই তরুণ আলাপ করছে।


-না দোস্ত ছানু ভাইয়ের জিনিসে ‘কমন’ পড়ে না।

-হ গতবার নিয়ে ঠকছিলাম।

-ইলিয়াস ভাইয়ের ‘জিনিস’ কেমন?

-আরিফ বলল, ওর কাজিনের ফ্রেন্ড গত বছর নিয়ে ‘কমন’ ফালাইছিল।

মোস্তাফিজ খেলুক অনেকেই চান না: পাপন


ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামেন মোস্তাফিজ। ৬২ রানে নেন ২ উইকেট।দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয় তাকে। তবে শেষ ওয়ানডেতে আবারও মাঠে নামেন এ কাটার মাস্টার। ৩২ রানে নেন ২ উইকেট। এরপর দুই টি২০তে টানা বল করেন।

শিশুদের ডায়াবেটিস থেকে বাঁচান, নইলে বিপদ


শুধু বড়রা নয়, শিশুরাও ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে। আর ভয়ের বিষয় হলো গত কয়েক বছরে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

মেয়ের সঙ্গে ডেটিংয়ে শাহরুখের ৭ শর্ত


বলিউডের বাদশাহ শাহরুখ খান। আর বাদশাহ'র মেয়ের সঙ্গে প্রেম করা তো আর চারটি বিষয় নয়। কিছুদিন আগে 'কফি উইথ করণ'র শোতে এসে শাহরুখ খান ঘোষণা দিয়েছিলেন, তার মেয়ে সুহানাকে যদি কেউ চুমু খেতে চায় তাহলে তার ঠোঁট তিনি ছিঁড়ে ফেলবেন। এবার অবশ্য মেয়ের প্রেম বিষয়ে একটু সুর নরম করেছেন বলিউড কিং। মেয়ের সঙ্গে প্রেম করার জন্য সাতটি শর্ত দিয়েছেন শাহরুখ।

দিল্লি এখনো অনেক দূরে


চতুর্দশ শতকের খ্যাতনামা সুফিসাধক হজরত নিজামউদ্দিনকে দিল্লির শাসক ফিরোজ শাহ তুঘলক ‘সুলতান আল মাশায়েখ’ বা সুফিসম্রাট নামে অভিহিত করেছিলেন। নিজামউদ্দিনের জীবনকালে ১৪ জন শাসক দিল্লির মসনদে বসেছেন। তিনি কখনোই ওই শাসকদের পরোয়া করেননি, কোনো দানও গ্রহণ করেননি।

আম্পায়ার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে খেলা হয়?


নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে গণফোরাম সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, আম্পায়ার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে খেলা হয়? নির্বাচনকালীন সরকার ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে। ২০০৮ সালের মতো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।

Saturday, January 7, 2017

অদম্য দুই বোনের গল্প

ইরিনা আক্তার ও শারমিন আক্তার দুই বোন। জন্ম থেকে দুজনই বাক্প্রতিবন্ধী। কানেও শুনতে পায় না তারা। তবু তারা পড়ছে সাধারণ বিদ্যালয়ে। অন্যসব শিক্ষার্থীর মতো শিক্ষকের কথা শুনতে পায় না তারা। তবু শোনা ও বলার বাধা ডিঙিয়ে এবার সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়েছে তারা। জীবনের প্রথম এই পরীক্ষায় পাস করেছে দুজনই।

স্পিনই তো খেলতে পারে না বাংলাদেশ!

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলটা না আবার নতুন করে ঘোষণা করে নিউজিল্যান্ড। তাদের টেস্ট দলে যে স্পেশালিস্ট স্পিনার একজনও নেই। তবে ড্যানিয়েল ভেট্টোরির অবসরের পর দলে সুযোগ পাওয়া মিচেল স্যান্টনার ‘ভেট্টোরি’ই হয়ে উঠছেন। অন্তত বাংলাদেশের বিপক্ষে।

Sponsor